নৌকাডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিসহ ৭ মৃত্যু হয়েছে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের বিটলিস প্রদেশের লেক ভ্যানে । ৬৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত তিনটায় এই দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নর অফিসের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
ধারনা করা হয় পশ্চিম ইউরোপের দিকে যাত্রা কালে নৌকাটি তুরস্কের উত্তরে ইরান সীমান্ত সংলগ্ন আদিলসেভাজ জেলার দিকে যাচ্ছিল, নৌকায় আরোহী ছিলেন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অভিবাসীরা।
নৌকাডুবির পর ঘটনাস্থল থেকে মৃত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। আহতরা এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে স্থানীয় প্রশাসন।
