• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় ভয়াবহ অগ্নিকান্ড ২০টি বসতঘর ভস্মীভূত!

মার্চ 2, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি :  ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোরদী ইউনিয়নের কুমারদিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ টি বসতঘর ভস্মীভুত হয়েছে । আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় কুমারদিয়া গ্রামের মজিদ মাতুব্বরের বাড়ির সিরাজুল মাতুব্বরের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং প্রায় ২০ টি বসতঘর সম্পন্ন ভস্মীভুত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেনঃ- সিরাজল মাতুব্বর, মিরাজল মাতুব্বর, উজ্জল মাতুব্বর, আকাশ মাতুব্বর, আব্দুল হক মাতুব্বর, মিন্টু মাতুঃ রফিক মাতুব্বর, আশরাফ আলী, অহেদুল মাতুব্বর, আশরাফ আলী, আলা মিয়া, সেলিম মাতুব্বর, হানিফ মাতুব্বর, বাদল মাতুব্বর, আইয়ুব আলী আখতার মাতুব্বর, খায়রুল মাতুব্বর, সৈয়দ মাতুব্বর, বেলায়েত মাতুব্বরের বসত ঘর পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করেছেন চরযোশোরদি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজামান পথিক।

তিনি জানান এ অগ্নিকান্ডে ২০টি ঘরের, নগদ টাকাসহ অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রনে নগরকান্দা ফায়ার সার্ভিস ইউনিট ও পাশবর্তী উপজেলা মুকসুদপুর ফায়ার সার্ভিসের দীর্ঘক্ষন চেষ্টায় আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, আমি ও চেয়ারম্যান সাহেব, শোনামাত্র দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেছি, ক্ষয়ক্ষতির পরিমান ব্যাপক, সেখানে প্রায় ২০টি পরিবার বসতঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ক্ষতিগ্রস্থদের জন্য যথাসম্ভব জরুরি ভিত্তিতে সহায়তার ব্যবস্থা করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments