• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র জয়ঝাপ প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন!

মার্চ 4, 2020

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ১৫নং জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুর ১২টায় বিদ্যালয়ের অফিস কক্ষে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় ম্যানেজিং কমিটির সভাপতিসহ সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক ও সাবেক কমিটির সদস্যবৃন্দ।

বিদ্যালয় সুত্রে জানা যায়, জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মোশাররফ হোসেন তালুকদার, বিদ্যেৎসাহী মহিলা সদস্য মোসাঃ রাশেদা খাতুন, সদস্য ইউপি মেম্বার মোশারফ মোল্যা, শিক্ষক সদস্য মোঃ আবুল কালাম, জমিদাতা সাংবাদিক আবু নাসের হুসাইন, অভিভাবক সদস্য মহিলা তাহমিনা আক্তার, সাবিনা রেখা, অভিভাবক সদস্য পুরুষ আনিছুর রহমান, হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি ডলিয়ারা খাতুন, সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ কাওছার তালুকদার।

উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, সমাজ সেবক ছলেমান খান, নুরুল ইসলাম মাতুব্বার, মোঃ সায়েম হোসেন টিটন মিয়া, মাওলানা আছমত আলী, নাজিম উদ্দিন প্রমূখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments