• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় দুটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফেব্রু. 20, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয় ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০ ফেব্রুয়ারী সোমবার কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয় ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠানে কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান এর সঞ্চালনায় কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ইউনুচ আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনের এমপি জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানার ওসি তদন্ত বিকাশ মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুপা ঘোষ,রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডল, পাশ্ববর্তী আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক, রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির, মান্দার ফকির,ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম, সাবেক ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল সরদার, প্রধান শিক্ষক সাবেক বাবু মদন গোপাল সাহা,সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবু সুকুমার চন্দ্র সাহা প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু।

২০ ফেব্রুয়ারী ২০২৩

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments