• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নিজ দোকান থেকে যুবকের লাশ উদ্ধার

ফেব্রু. 22, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আবেদ শেখ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে নিজ দোকানের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক গোপালিয়া গ্রামের মো. ছাকেল শেখের ছেলে।

নিহত আবেদের স্ত্রী সুমাইয়া আক্তার বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে দোকানের সামনে আড্ডা দেওয়া লোকজন চলে যাওয়ার পর আমার শ^শুরি আমাকে দোকানে গিয়ে ঘুমাতে বলেন। আমি দোকানে যাওয়ার পর আমার স্বামী আর আমি শুয়ে মোবাইলে একটি মুভি দেখি। এ সময় মশায় কামড়ালে আবেদ আমাকে বলে, তোমাকে মশায় কামড়াচ্ছে তুমি বাড়িতে গিয়ে ঘুমাও। পরে আমাকে বাড়িতে এগিয়ে দিয়ে সে আবার দোকানে গিয়ে ঘুমায়। সকালে ওঠে তার লাশ পাই দোকানের ভিতর। কিভাবে কি হয়েছে, তা বুঝতে পারছি না। আমার বা পরিবারের কারো সাথেও কোনো ঝগড়া-ঝাটি হয়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

২২ ফেব্রুয়ারি ২০২৩

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments