• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন সদর উপজেলার সভাপতি পিয়াল সম্পাদক দিদার

ফেব্রু. 25, 2023

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশের ফরিদপুর সদর উপজেলা শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ফরিদপুুর জেলা শাখার সভাপতি নাজমুল হাসান সুমন ও সাধারন সম্পাদক চয়ন মোল্যা স্বাক্ষরিত এক চিঠিতে সদর উপজেলার ১২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে ফায়েক আহম্মেদ পিয়ালকে সভাপতি ও মেহেদি হাসান দিদারকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি পদে রহমতল্লাহ, সাকিব শেখ, যুগ্ন-সাধারন পদে আসিক হাসান আরমান, জুবায়ের ইসলাম জয়, তানজিল শেখ, সৌনিয়া আক্তার, সাদিকুল ইসলাম আশিক, সাংগঠনিক সম্পাদক পদে জিহাদ রানা, ফাহিম হক, আরিয়ান আলামিনের নাম রাখা হয়েছে।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি নাজমুল হাসান সুমন বলেন, পর্যায়ক্রমে ফরিদপুরের প্রতিটি উপজেলায় আমাদের কমিটি দেওয়া হবে আমরা সুসংগঠিত ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে শক্তিশালী করতে সহযোগী সংগঠন হিসেবে কাজ করে যাব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments