
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ০৩ টি ইটভাটার চিমনি ভেঙ্গে পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় ও ধামরাই উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আজ রবিবার দুপুরে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার মেসার্স হালিমা ব্রিক্স, মেসার্স ডাউটিয়া ব্রিক্স এবং মেসার্স সান ব্রিক্স চিমনীসহ সম্পূর্ণরূপে ভেংগে গুড়িয়ে দেয়া হয়
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে এ অভিযান চালানো হয় এবং প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব প্রতীক ইসলাম।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৩টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
