
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলার ১৯৭ টি পূজা মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদানে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুদান বিতরণ করা হয়।
ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা প্রধান অতিথি হিসেবে এ অনুদানের অর্থ বিতরণ করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক নন্দু গোপাল সেন প্রমুখ।
