• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি

জুন 29, 2022

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশো মাধবের ৪শ’ বছরের পুরোনো রথযাত্রা শুরু হবে আগামী পহেলা জুলাই। আর ৯ জুলাই উল্টো রথ টানের মধ্যে দিয়ে রথযাত্রা শেষ হলেও মেলা চলবে মাসব্যাপী।

এ লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন রং তুলির কারিগররা। এবার রথযাত্রা বা রথমেলায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি থাকবে গোয়েন্দা সংস্থার নজরদারি।

ধামরাইয়ের এ রথ এশিয়া তথা উপমহাদেশের সর্ববৃহৎ। ৬০ ফিট উচু কাঠের তৈরি এই রথের ধোঁয়া-মোছার পর রং তুলির কাজও প্রায় শেষের দিকে। তাই ব্যস্ত সময় পার করছেন রং তুলির কারিগররা। ধামরাইয়ে এবার রথযাত্রা এবং মেলাকে ঘিরে দুই শতাধিক বিভিন্ন প্রকারের স্টলসহ মেলায় সার্কাস, পুতুল নাচ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পহেলা জুলাই রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শাসসুল আলম, বিশেষ অতিথি থাকবেন ঢাকা- ২০ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কে দোরাইস্বামী। আরো উপস্থিত থাকবেন- ঢাকার জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ও ধামরাই থানার ওসি মো. আতিকুর রহমানসহ অনেকেই।

রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নন্দ গোপাল সেন বলেন, রথযাত্রার এবং রথ মেলার সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। সামাজিকতা মেনেই চলবে এই রথযাত্রা ও মেলা।

ধামরাই থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, রথযাত্রা এবং রথ মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সার্বক্ষণিক গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, এবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে ধামরাইয়ের রথযাত্রা। এরই মধ্যে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments