• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বাপুসের নতুন কমিটি

জুলাই 7, 2022

প্রকাশনা জগতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) ধামরাই শাখা কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যের কমিটিতে আদর্শ লাইব্রেরীর আলী আজমকে আহ্বায়ক ও কলেজ লাইব্রেরির সবুজ সরদারকে সদস্য সচিব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) বাপুসের ঢাকা জেলা কমিটির সভাপতি আব্দুল খালেক ঢালী এ কমিটির অনুমোদন দেন।

কমিটির সদস্য হয়েছেন, জুথী লাইব্রেরীর জাহাঙ্গীর আলম, সোনালী এন্ড রাহিম লাইব্রেরীর সাইদুর রহমান সবুজ, আল খেদমা লাইব্রেরীর মুশফেকিন সালেহ।

এক বিবৃতিতে বলা হয়, স্মারক ও সংঘবিধির ২৬ (ষ) ধারা মোতাবেক এ কমিটির অনুমোদন দেওয়া হলো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments