• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় মামলা

ডিসে. 28, 2021

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে আমিরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, ‘মামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজন জামিন পেয়েছেন। দুইজন এখনো জামিন পাননি। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত ২২ ডিসেম্বর বিকেলে উপজেলার ইসলামপুর মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পরে ২৪ ডিসেম্বর ভুক্তভোগীর স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, মৃত হাশেম মিয়ার ছেলে আহাদ আলী (৪২) ও ঝন্টু মিয়া (৪০), মৃত আশরাফ উদ্দিনের ছেলে মোনায়েম হোসেন (৫০), মোনায়েম হোসেনের স্ত্রী আসমা বেগম (৪৫), কাজী মেহেদি হাসানের স্ত্রী রুমা বেগম (৩৭), কবীরুজ্জামানের মেয়ে কৌশী আক্তার (২৫), কবীরুজ্জামানের স্ত্রী রেবেকা জামান (৪৩), মোনায়েম হোসেনের মেয়ে মম (২৩), মৃত হাশেম মিয়ার স্ত্রী হাজেরা থান টুলু (৬৭)। তারা সবাই ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী আমিরুল ইসলাম ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার বাসিন্দা।

অভিযোগে বলা হয়, গত ২২ ডিসেম্বর বিকেলের দিকে তুচ্ছ ঘটনায় বিরোধের জেরে অভিযুক্তরা দা, ছ্যান, লোহার রডসহ দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগীর বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে ভুক্তভোগীকে এলোপাথাড়ি মারধর করে ১নং অভিযুক্ত দা দিয়ে সজোরে কোপ দেয়। এ সময় ২নং অভিযুক্ত ভুক্তভোগীর হাঁটুতে রড দিয়ে বাড়ি দেয়। এতে স্বামীকে ছাড়াতে এগিয়ে গেলে ৩নং অভিযুক্ত বাদীর কাপড়চোপড় টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে। এছাড়া অন্যান্য অভিযুক্তরাও বাদীকে মারধর করে। এ সময় ৬নং অভিযুক্ত ভুক্তভোগীর অপো মোবাইল ফোন ও ৮নং অভিযুক্ত তার কাছ থেকে ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে চিৎকার চেচামেচির একপর্যায়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত সে হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, ‘ওই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পরে আফরোজা বেগমের মামলাটি রুজু করা হয়েছে। আসামি ধরতে অভিযান চালানো হচ্ছে।’

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments