• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা

মার্চ 26, 2021


রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে সড়কে সাইড দেয়া নিয়ে তর্কাতর্কির জেরে আল আমিন (২৬) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে ধামরাই পৌরশহরের মাধববাড়ি ব্রীজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত ইজিবাইক চালক আল আমিন ধামরাই পৌরসভার পশ্চিম কায়েতপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে।

ঘাতক আল মাহফুজ ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ডের গোয়াড়ীপাড়া এলাকার ফচির ছেলে। সে পেশায় পশু চিকিৎসক।

পুলিশ জানায়, নিহত আলামিনের আটোরিকশার সঙ্গে গোয়াড়ীপাড়া মহল্লার আল মাহফুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয় শুক্রবার সকালে। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে সকাল সাড়ে এগারটার দিকে মাধববাড়ি ব্রীজের দক্ষিণপাশের ঢালে একটি চায়ের দোকানের সামনে আলামিনের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজ। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments