
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভা সহ সর্বমোট ১৬২ টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ৩৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এর আগে পূজার শুরু হতে ১৬ টি ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিটি পূজা মণ্ডপের ৫ হাজার করে নগদ অর্থ ও ৫ প্যাকেট করে মাস্ক বিতরন করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে মোহাদ্দেস হোসেন বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এই শারদীয় দুর্গাপূজা। ধামরাই উপজেলায় এবার করোনার কারণে সীমিত পরিসরে এ উৎসব পালন করা হচ্ছে। উপজেলায় এবার ১৬২ পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের ন্যায় এবার ও আমি আমার নেতা কর্মীদের সাথে নিয়ে ১৬২ টি পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করছি।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব প্রমুখ।
