
ঢাকার ধামরাইয়ে নিখোঁজের দুই দিন পর অর্ধগলিত অবস্থায় আব্দুর রহমানেের (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান অটোরিক্সা চালাতেন।
আজ বুধবার(২২ জুলাই) সন্ধায় ভারারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর শাইলবাড়ি এলাকার একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান ধামরাই সদর ইউনিয়নের শরিফভাগ গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ধামরাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে আমরা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি।এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
