• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে হত্যা চেষ্টা

অক্টো. 14, 2020


রাজিউল হাসান পলাশ (ধামরাই).
ঢাকার ধামরাইয়ে ইউপি চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাভার সুপার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে মঙ্গলবার রাতে ধামরাই থানায় এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা।

এর আগে গত শনিবার রাতে ওই চেয়ারম্যান বাদী হয়ে ধামরাই থানায় ১০জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে ধামরাই উপজেলার আমছিমুর গ্রামের গাবতলী নামক স্থানে এ ঘটনাটি ঘটে।ভুক্তভোগী জাহিদ হাসান দিপু ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায় ঘটনার সাথে জড়িতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার আমছিমুর গ্রামের মৃত. নায়েব আলীর ছেলে রেজুয়ান (৪৫), একই এলাকার মৃত. মোসলেম উদ্দিনের ছেলে আলমগীর (২৮), মৃত. আব্দুল মজিদের ছেলে সজিব (২৭) ও তার ভাই শিহান (২৫), আব্দুল জব্বারের ছেলে সালাম (৩৫), নূর মোহাম্মদ ওরফে খোকার ছেলে আব্দুল করিম (৩২), রিয়াজ উদ্দিন ঘুঘুর ছেলে জাহাঙ্গীর (৩৮), আবুল হোসেনের ছেলে রুবেল হোসেন (২৭), মৃত. মিন্টুর ছেলে এমরান (২২) এবং মৃত. নয়া মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু (২৮)।

অভিযোগ সূত্রে আরোও জানা যায়, ঘটনার দিন ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে জাহিদ হাসান দিপু আমছিমুর গ্রামের গাবতলী নামক স্থানে নিজ ব্যবহৃত গাড়ী রেখে স্থানীয় জলিলের দোকানে চা খাচ্ছিল। এসময় পূর্ব পরিকল্পিতভাবে ওই এলাকার রেজুয়ান, আলমগীর, সজিব, শিহান, সালাম, করিম, জাহাঙ্গীর, রুবেল হোসে, এমরান ও আনোয়ার হোসেন আনু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে দিপু এর প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। কোপের আঘাতে দিপুর মাথায়, কপালে ও পায়ে গুরুতর জখম হয়।

তাদের পিটুনীতে সজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। এসময় দিপুর গলায় থাকা স্বর্ণের চেইন, আংটি, পকেটে থাকা নগদ ৬৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তার অবস্থার অবনতি ঘটলে সাভার সুপার ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজু বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments