
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে নতুন করে ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে ধামরাইয়ে সর্বোচ্চ শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায়, এ পর্যন্ত মোট ১০১ জন আক্রান্ত।মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৯৩ জনের। গত ২৯ মে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে পাঠানো নমুণা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ এসেছে।
৩৫ জনের মধ্যে ধামরাই পৌরসভার মোকামটোলা, চৌধালী পাড়া, ছোট চন্দ্রাইল, মলয়ঘাট, দক্ষিন পাড়া, ভাড়ারিয়া ইউনিয়নের দীঘল গ্রাম, চৌহাট ইউনিয়নের আতুল্লারচর, সুতিপাড়া ইউনিয়নের কালামপুর ও বাথুলী এলাকায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন।
আজ শনিবার ( ৩০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে মোট ১০জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার আহ্বান জানিয়েছেন।
