• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ৩৮৫ কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জুন 14, 2023

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলায় ৩৮৫ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

রবিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (১৪ জুন ) ধামরাই উপজেলা হেলথ কমপ্লেক্সের হলরুমে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এসব তথ্য জানানো হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা
বলেন, ১৮ জুন ধামরাই উপজেলায় অস্থায়ী ৩৮৪ টি ও একটি স্থায়ী (উপজেলা হেলথ কমপ্লেক্স) কেন্দ্র সহ মোট ৩৮৫ কেন্দ্রে ১ম সারির সুপারভাইজার ৪৮ জন ও ৭৬৮ জন স্বেচ্ছাসেবকের সহায়তায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ধামরাই উপজেলার ৬-১১ মাস বয়সী ৭২০০ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬৫৫৪ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা হেলথ কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (ডিজিজ কনট্রোল) ডাঃ আকিব হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমতাজ আক্তার, ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতী আশরাফ আলী, সাংবাদিক রাজিউল হাসানসহ উপজেলা হেলথ কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments