
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে ১৬টি গরীব অসহায় পরিবারের মাঝে বকনা গরু বিতরন করা হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) ফুড ফর দি হাংরি (এনজিও) এর আয়োজনে যাদবপুর ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসাবে এ গরু বিতরন করেন বাংলাদেশ পুলিশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।
এ সময় ফুড ফর দি হাংরি (এনজিও) এর ম্যানাজার এরিয়া প্রোগাম উজ্জল মন্ডল,আলোকিত যাদবপুর এর সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মিতুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
