
রাত পোহালেই ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ধামরাই পৌরসভার ০১ নং ওয়ার্ডের জনগণ বর্তমান কাউন্সিলর আরিফকে এগিয়ে রাখছে তাদের জন জরিপে।
০১ নং ওয়ার্ডের জনগণের সাথে কথা বলে জানা যায় পরপর দুইবারের নির্বাচিত সফল কাউন্সিলর পৌর যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ সকলের কাছে জনপ্রিয় এবং আস্থার বাতিঘর। অনেকেই বলেন প্রার্থী বেশি হওয়াতে আরিফ কাউন্সিলরের জন্য ভালো হয়েছে। বিভিন্ন চায়ের দোকানে শোনা যায় আরিফ পাশ করবেই।
এলাকা ঘুরে জানা যায় ০১ নং ওয়ার্ডের রাস্তাঘাট মসজিদ এবং মন্দির গুলিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে আরিফের মাধ্যমে। আরিফ কাউন্সিলর হলে সনাতন ধর্মের লোকেরা স্বস্তিতে থাকেন। তরুন এই নেতা জনগণের মন কেড়ে নিয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায় পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী রয়েছে ৭ জন, এরা হলেন বর্তমান কাউন্সিলর আরিফুল ইসলাম, রায়হানুল ইসলাম, রেজাউল করিম লাল মিয়া, মিজানুর রহমান রবিউল ইসলাম (নয়ন), আনিসুর রহমান ও কে.এম. আহাদ আন নুর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ নং ওয়ার্ডে দুটি কেন্দ্রে মোট ভোটার ৪৪৫১ জন। এর মধ্যে আইঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১৬৩ জন ও কায়েতপাড়া যদুনাথ শরৎচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২৮৮ জন ভোটা প্রদান করবেন।
