• বৃহস্পতি. মে ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই পৌরসভায় নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

ডিসে. 26, 2020


রাজিউল হাসান পলাশ: আসন্ন ধামরাই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়েছে। বিগত নির্বাচনগুলোর মতো এবারও পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবিরকে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করতে অতীতের সকল দ্বিধাবিভক্তি ভুলে নেতা-কর্মীরা সকলেই ঐক্যবদ্ধ। অন্যান্য সময়ের চেয়ে নেতা-কর্মীরা এবার আরো বেশী শক্তিতে স্লোগান দিয়ে গোলাম কবিরের নৌকার বিজয় নিশ্চিত করবেন।

আসন্ন নির্বাচন উপলক্ষে শেষ সময়ে আওয়ামী দলীয় প্রার্থী গোলাম কবিরের প্রচারণা চলছে পুরোদমে। গত পাঁচবছর তিনি দায়িত্বে থেকে পৌরসভার ব্যপক উন্নয়ন করেছেন এজন্য তাঁর নির্বাচনী প্রচারণায় দলীয় লোকজন ছাড়াও সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে ধামরাই পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

পথসভা ও নির্বাচনী প্রচারণা শেষে বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, শেখ হাসিনার হাতকে বেনজীর ভাইয়ের হাতকে শক্ত করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গোলাম কবিরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে হবে।

এর আগে গোলাম কবিরের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান। নির্বাচনী প্রচারণা শেষে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সফল মেয়র গোলাম কবিরের দরকার তাই নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়ী করার অনুরোধ রইলো।

ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা সহ ১৬ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ নৌকার জন্য ভোট চাইছেন প্রতিনিয়ত। ধামরাই উপজেলায় আওয়ামীলীগ কে এবারের চেয়ে বেশি ঐক্যবদ্ধ কখনো দেখা যায়নি।

ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন জানান, ধামরাই পৌরসভার উন্নয়ন ও রূপান্তরের ক্ষেত্রে গোলাম কবির ভাইয়ের ভূমিকা অগ্রগণ্য। যিনি প্রতিনিয়ত স্বপ্ন বুনছেন একটি সুন্দর, সুশৃঙ্খল ও টেকসই উন্নয়ন সমৃদ্ধ একটি পৌরসভার, যোগ্য প্রার্থী হিসেবে জনগণ তাকে পুনরায় নির্বাচিত করবে ইনশাআল্লাহ্।

ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ বলেন, যার হাত ধরে ধামরাই পৌরসভা “খ” শ্রেণি থেকে “ক” শ্রেণিতে উঠে আসে, যার জন্য ধামরাই পৌরসভার রাতের রাস্তাঘাট নিয়ন বাতির আলোয় ঝলমলে, যার জন্য রাস্তাঘাটে চলার সময় ময়লার দূর্গন্ধ সহ্য করে চলতে হয়না, যিনি ধামরাই বাসীর যে কোন সমস্যা সমাধানে এগিয়ে আসেন, বন্যা পরিস্থিতি মোকাবেলা, করোনায় মানুষের পাশে দাড়ানো, লবণের মূল্য বৃদ্ধি গুজব ঠেকানো, পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং সহ বিভিন্ন সমস্যা সমাধানে সবার আগে তাঁর উপস্থিতি থাকে সে আমাদের কবির ভাই তাই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেয়া নৌকা মার্কায় ভোট দিয়ে কবির ভাইকে জয়ী করার আহবান করছি।

ধামরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ঢাকা ২০ আসনের সাবেক এমপি এম এ মালেক পৌরসভা নির্বাচনে কবিরের পক্ষে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। গত ২০ ডিসেম্বর দুপুরে ধামরাই পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে এম এ মালেক বলেন, নৌকা হারলে আমি, আপনি হারবো। শেখ হাসিনা কষ্ট পাবে, উন্নয়ন থেমে যাবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে এখানে নৌকার বিজয় অবশ্যই নিশ্চিত হবে।

ধামরাই উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু প্রতিনিয়ত নৌকার জন্য ভোট প্রার্থনা করে যাচ্ছেন। সাখাওয়াত হোসেন সাকু বলেন, ধামরাই পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি গোলাম কবির মোল্লা কে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন, ধামরাই পৌরসভা কে মডেল পৌরসভায় রূপান্তরিত করার কাজে সহযোগীতা করুন।

সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি নৌকার পক্ষে গোলাম কবিরের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। ধামরাই উপজেলার সর্বস্তরের আওয়ামী নেতা কর্মীরা নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১টি কেন্দ্রে ১০৮টি ভোটকক্ষে পৌরসভার মোট ৪২ হাজার ৬৪৪ জন ভোটারের ভোট গ্রহন করা হবে। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৫৭৯ ও ২২ হাজার ৬৫ জন নারী ভোটার রয়েছে। এদের ভোটেই আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর নির্বাচিত হবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments