• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই উপজেলা শিব মন্দিরে শিবচতুর্দশীব্রত উৎসব চলছে

ফেব্রু. 22, 2020

ঢাকার ধামরাই উপজেলা চত্ত্বরে অবস্থিত শিব মন্দিরে তিনদিনব্যাপী শ্রীশ্রী শিবচতুর্দশীব্রত (শিবরাত্রি)  উৎসব-২০২০ শুরু হয়েছে। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে শতশত উপবাসী পূর্ণার্থী ভক্তবৃন্দের উপস্থিতিতে শুভ উদ্বোধন করা হয়েছে।

ধামরাই উপজেলা শিব মন্দিরের বাৎসরিক তিনদিনব্যাপী শিব চতুর্দশীব্রত (শিবরাত্রি) উৎসব-২০২০ এর শুভ উদ্বোধন করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার।

এসময় উপস্থিত ছিলেন শিব মন্দির পরিচালনা পরিষদের সভাপতি- তারক নাথ ঘোষ,সাধারণ সম্পাদক রনজিত কুমার পাল (বাবু) সহ উক্ত মন্দির পরিচালনা কমিটির  কর্মকর্তা- প্রাণ গোপাল পাল, স্বপন পাল, সত্য রঞ্জন সূত্রধর, রাজিব পাল, নিরঞ্জন পাল ,পুরহিত জয়দেব আচার্য ও মন্দিরে আগত অগনিত ভক্তবৃন্দ পূর্ণার্থীবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments