• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জার্মানিতে বাংলা মিউনিখ কালচারাল এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

সেপ্টে. 9, 2020

হাবিবুর রহমান হেলাল, জার্মানি থেকে: করোনাভাইরাসের প্রকোপ কমে আসছে জার্মানিতে, ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে প্রবাসীদের মাঝে ঈদের আনন্দকে রঙিন করে তুলতে মিউনিখের প্রবাসী সংগঠন বাংলা মিউনিখ কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।

স্থানীয় ওয়েষ্ট পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়া ও সাধারণ সম্পাদক আবদুর রাহিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের অন্যতম সদস্য অহিদুল ইসলাম (দিনু), রোমান মিয়া, আবুল কালাম,  আলী মুর্তুজা (পারভেজ), নেছার আহম্মেদ (মুন্না), সেলিম ভুইয়া, আমিনুল হক (রিপন), নিতিশ কুÐু, রেহসান হাবিব, মিরাজ মিয়া, মাসুম (রিপা), নিজাম উদ্দিন, আব্দুল হালিম, মামুন মিয়া, বাবুল হোসেন, গোলাম মাওলা, মোহাম্মদ রাসেল, মিলটন, রনি মিয়া প্রমুখ। নেতৃবৃন্দ সকল মিউনিখ প্রবাসীকে ধন্যবাদ জানান। তারা সংগঠনের উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রথমে নানান ধরণের খাবার প্রদর্শনী করা হয় এরপর বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন সহ খাবারের বেশ আয়োজন করা হয়। বড়দের জন্যও ছিলো খেলাধুলার আয়োজন। এ অনুষ্ঠানে প্রায় ২৫০ শতাধিক প্রবাসী বাংলাদেশি সকল স্বাস্থ্যবিধি মেনে একত্রিত হন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments