
জার্মানি থেকে হাবিবুর রহমান হেলাল: সম্প্রতি জার্মান আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়াকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত ও আহবায়ক কমিটি সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জার্মানির পাঁচটি প্রভিন্স যথা বায়ার্ন মিউনিখ আওয়ামীলীগ, হেসেন আওয়ামীলীগ, বার্লিন আওয়ামীলীগ, নরদার্ন ভেস্টফালেন আওয়ামীলীগ ও হাম্বুর্গ আওয়ামীলীগ একযোগে প্রতিবাদ সভার আয়োজন করে।

সভায় উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়া, যুগ্ম আহবায়ক মো. রোমান মিয়া, বায়ার্ন মিউনিখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, জার্মান আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নীতিস কুন্ডু, বায়ার্ন মিউনিখ আওয়ামী লীগের সহ-সভাপতি নেসার আহমেদ মুন্না, জার্মান আওয়ামী লীগ-আহবায়ক কমিটির সদস্য সেলিম ভুঁইয়া, বায়ার্ন মিউনিখ আওয়ামী লীগের সদস্য মো. এনাম খান, যুব নেতা আবির মোল্লা, আক্কাস আহমেদ, মো. সোহাগ প্রমুখ।

বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

এর আগে জাতীয় সংগীত এর মাধ্যমে সভা শুরু হয় এবং বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। করনা ভাইরাস এর প্রভাব বিস্তার এর আশংকা থাকায় সকল সাস্থবিধি মেনে এ আয়োজন করা হয়।
