• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জার্মান আওয়ামী লীগ ঐক্যবদ্ধ -শিগগিরই আসছে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি

জুন 30, 2019

সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের রাজনৈতিক দক্ষতায় ঐক্যবদ্ধ হচ্ছে দীর্ঘ দিনের ত্রিধাবিভক্ত জার্মান আওয়ামী লীগ । ২৬জুন সকল গ্রুপের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে নিয়ে কাউন্সিল অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত হয় ।

সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম জার্মানির ফ্রাংকফোর্ট মেইন বিমানবন্দরে পৌছলে জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল হক চৌধুরী সাবুসহ বিপুলসংখ্যক দলীয় নেতা কর্মী তাকে স্বাগত জানান । পরে ফ্রাংকফোর্টের একটি হলে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ঐ সভায় সভাপতিত্ব করেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ।সাধারণ সম্পাদক মজিবুর রহমান সভাটি পরিচালনা করেন । সভায় নতুন করে সম্মেলন প্রস্তুতি গঠন করে সকলকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় ।

গেল ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম নজরুল ইসলামকে সভাপতি ও মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন । সাবেক সভাপতি অনিল দাস গুপ্তকে প্রধান উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক এম এ গণিকে উপদেষ্টা পদে রাখার কথা বলেন দলীয় প্রধান শেখ হাসিনা ।

সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব লাভের পর এই দুই নেতা তাদের রাজনৈতিক দক্ষতায় ইউরোপের বিভিন্ন দেশে বিবদমান কমিটি গুলোকে ঐক্যবদ্ধ করে সাফল্যের প্রমাণ দিচ্ছেন ।ইতিমধ্যেই তারা মাল্টা ও গ্রীস আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সুষ্ঠু ভাবে এবং ঐক্যবদ্ধ কমিটি গঠনে সক্ষম হয়েছেন।আগামী সেপ্টেম্বরের যেকোনো সময় মাল্টা ও গ্রীস আওয়ামী লীগের বর্ণাঢ্য অভিষেক ছাড়াও চেক প্রজাতন্ত্র আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হবার কথা রয়েছে ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments