নারায়ণগঞ্জ এসোসয়িশেন উদ্যোগে শনিবার সন্ধ্যায় ফ্রাংকর্ফুট শহররে সালবাও নীডএ অনুষ্ঠিত হলো বাঙালির ঐতহ্যিবাহী পিঠা উৎসব।
র্জামানি থেকে হাবিবুর রহমান হেলাল: উৎসবে আয়োজনে ছিল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিবি খানা পিঠা, ভাপা, পুলি, চিতই, চই ও ঝুড়ি। এছাড়াও নারায়ণগঞ্জের জামদানির খ্যাত ঐতিহ্যকে তুলে ধরা হয়।
অনুষ্ঠান শুভেচ্ছা বক্তব্যে নারায়ণগঞ্জ এসোসয়িশেন, র্জামানির সভাপতি নুরুউদ্দিন মিঠু মিনজু সবাইকে ধন্যবাদ জানান এবং তিনি বলেন প্রবাসে দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দেয়ায় পাশাপাশি আগামীর প্রজন্মকে জানানো আমাদের কর্তব্য।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ মোতালেব , আমান সর্দার ,হাবিব সরকার মোঃ আরিফ , মান্নান হক ,মোঃ নাসির ,মোঃ আলম , লিটন ইসলাম ,লিপু ভূঁইয়া, শাহাজাহান ইসলাম, নিয়ামুল ভুইয়া সেই সাথে সাধারণ সম্পাদক জনাব জাকির হোসাইন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন ঝন্টু এবং সহ সম্পাদকদ্দয় সামাদ মিয়া ,সোহরাব হোসাইন ,মনির হোসাইন ,মোঃ আজাদ ,মোঃ মাহবুব , ইকবাল মিয়া, রিপন ,লিটন আরো অনেকে
ক্লাভিয়া তে অর্ক মিয়া।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলোয়াত করে সাফওয়ান সাবিত এবং ইরাম নূর ্সএর পর সংক্ষিপ্ত আলোচনা পর গান পরিবেশন করেন জালাল আবেদীন, রোকন ফয়সাল, তানিমা তাসনিন, আদ্রিতা এবং নৃত্য পরিবেশনে ছিল নিশা এবং তায়িবা, তানিশা হোসাইন, আয়েশা রাশিদ, খুশি, নদী মায়ামি, আদ্রিতা, লিপিকা প্রজাপতি, ঝন্টু ও শিমু।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে নজরুল ইসলাম এবং নদী ইসলাম মূল অনুষ্ঠানটি পরিচালনায় এবং উপস্থাপনায় ছিলেন স্মিতা মোতালেব এবং পুনম কান্তা।
অনুষ্ঠানে সকল নারীরা বিভিন্ন রঙের জামদানি শাড়ি পড়ে নারায়ণগঞ্জের জামদানির খ্যাত ঐতিহ্যকে তুলে ধরেন।
বাড়তি আয়োজন ছিল শিশু-কিশোরদের বিভিন্ন খেলা ও পুরুষ-মহিলাদের কুইজ প্রতিযোগিতার।
পরিশেষে নৈশভোজের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জ এসোসিয়েশনের পিঠা উৎসব শেষ হয়।
