• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জনসভায় ৫ হাজার মাস্ক বিলি করলেন চেয়ারম্যান প্রার্থী

ফেব্রু. 6, 2021

ঢাকার ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় ৫ হাজার মাস্ক বিলিয়ে দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মিলন কান্তি রায়।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়াতে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি পালন করেন তিনি।

নিজের সমর্থকদের মুখে ‘মিলন ভাইকে চেয়ারম্যান হিসেবে চাই’ লেখা সংবলিত মাস্ক পরিয়ে আনার সঙ্গে সঙ্গে সভাস্থলে থাকা বাকীদের মধ্যেও মাস্ক বিলি করে তার সমর্থকেরা।

জানতে চাইলে ধামরাইয়ের ৭ নং গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিলন কান্তি রায় বলেন, ‘বর্তমানে করোনা ভাইরাসের মহামারীর জন্য সরকার সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে। জনসমাগম সীমিত আকারে করতে বলেছে। আমাদের সভাটি সেভাবেই করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগ মানুষই অসচেতন। ফলে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। যেনো সবাইকে মাস্ক দেয়া যায়। জমায়েতের কথা মাথায় রেখে আমরা পুরো সভাস্থলে প্রায় ৫ হাজার মাস্ক বিলি করেছি।’

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments