• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর পালেরমো সফর

মার্চ 24, 2019

তাফাজ্জুল তপু, পালেরমো, ইতালী প্রতিনিধি: শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একদিনের সফরে পালেরমো আসছেন।ঐতিহাসিক এই সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মীনি সহ চীনা সরকারের ২০০ এর ও বেশী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এই সফরকে কেন্দ্র করে পালেরমো শহর নিরাপত্তা চাদরে ডাকা রয়েছে এবং আগামীকাল পালেরমোর গুরুত্বপূর্ণ কিছু সড়কে যানচলাচল নিষিদ্ধ থাকবে।

ইতালীয়ান সংবাদ মাধ্যমের কাছ থেকে ইতালীতে তাঁর সরকারী সফরে অংশ হিসেবে আজ ২৪ ঘন্টার সফরে পালেরমো আসছেন বলে জানা যায় এব চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এই মেগা প্রকল্প বাস্তবায়নে ইউরোপ ও আমেরিকায় তাদের পণ্য পরিবহণের জন্য পালেরমোতে নতুন একটি বাণিজ্যিক গভীর সমুদ্রবন্দর তৈরীর আগ্রহ প্রকাশ করেছে চীন। পালেরমো শহরের ৯ কিলোমিটার উপকূল কে কেন্দ্র করে ৫ বিলিয়ন ইউরোর সম্পূর্ণ চীনা সরকারের অর্থায়নে নির্মিত এই গভীর সমুদ্রবন্দরে বছরে ১৬ মিলিয়ন কন্টেইনার উঠানামা করবে বলে জানা যায় ।

পালেরমো শহর ও তার আশেপাশে প্রায় ৬ হাজার চীনা মানুষের বসবাস এবং তাঁদের ৪০০ এর বেশী ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানি এ অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পালেরমোর চীনা কমিনিউটি পক্ষ থেকে তাঁদের প্রেসিডেন্ট কে একটি গণসংবধনার আয়োজন করা হয়েছে। ছড়াও পালেরমো কিছু গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন বলে জানা যায়।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এবং পঞ্চম প্রজন্মের ইন্টারনেট বা ফাইভ জি ইন্টারনেট প্রকল্প ইউরোপের মাঠিতে বাস্তবায়নের লক্ষে ইউরোপ সফরে বের হয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments