• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেপ্টে. 4, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে মৌসুমী প্রতিযোগিতা অনষ্ঠিত হয়েছে। উপজেলার চারটি প্রাথমিক ও তিনটি উচ্চ বিদ্যালয়ের মোট ৮৪ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে ও বিএস ডাঙ্গী মডেল স: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল মো: বাহাউদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মূর্তজা আহসান,সহকারী শিক্ষা কর্মকর্তা মো: জামালউদ্দীন আহম্মদ,সুজন কুমার শাহা।

সারা দেশব্যপী বাংলাদেশ শিশু একাডেমীর পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের অংশ হিসেবে অত্র উপজেলায় দেশাত্ববোধক জারী গান,জ্ঞান জিজ্ঞাসা,দলীয় লোক নৃত্য,দেয়ালিকা,উপস্থিত বিতর্ক,দলীয় অভিনয় এ ছয়টি বিষয়ে প্রতিযোগীতার আয়োজন করা হয়।
আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমী ফরিদপুর জেলা শাখায় জেলা পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments