• রবি. এপ্রিল ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে বৃক্ষ রোপন সপ্তাহ উদ্বোধন

জুলাই 7, 2020

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বৃক্ষ রোপন সপ্তাহ ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টার দিকে বৃক্ষ রোপন সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।

উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করে সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা কৃষি অফিসার আলভীর রহমান ও সামাজিক বন কর্মকর্তা সেলিম হোসাইন প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১শ’ জন কৃষকের মাঝে একটি করে ফলজ বৃক্ষের চারা বীনামূল্যে বিতরন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments