চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল ফরিদপুর জেলা শাখা কর্তৃক গরীব দুঃস্থ ও অসহায় ত্রিশটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের আলম নগর , সদর বাজার, ,ফাজেল খার ডাঙ্গী গ্রামের বিভিন্ন স্থানে ৫ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল , দুই কেজি আলু , দুই কেজি পিঁয়াজ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
প্রথম ধাপে দেয়া এ সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন চরভদ্রাসন সাবেক ভিপি আব্দুল কুদ্দুস বাদশা , জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উপদেষ্টা মোজাফফর হোসেন জাফর , সাইবার ইউজার দলের সাধারণ সম্পাদক পি এম কামরুল হাসান , যুগ্ম সম্পাদক সুজন সিকদার, যুগ্ম সম্পাদক আশিক খান ,অর্থ সম্পাদক মুরসালীন আহম্মেদ ।
