চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: করোনার প্রভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ দিন মজুরের পাশে চাউল ও গুড়ো দুধ নিয়ে রয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উজেলার বিভিন্ন স্থান ঘুরে এ খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ইমদাদুল হক তালুকদার।
ইউএনও জানান করোনার কারণে সরকারী নির্দেশনা মোতাবেক যে সমস্ত দিন মজুর ঠিক মত কাজ করতে পারছেন না এছাড়া হত দরিদ্র শ্রেণীর মানুষের মাঝে ৫ কেজী করে চাউল ও শিশুদের জন্য ৫ শত গ্রাম করে গুড়ো দুধ পৌছে দেওয়া হয়। উপজেলার সদর বাজারের রিক্সা চালক,বালিয়া ডাঙ্গী,হাজিডাঙ্গী ও ফাজেল খার ডাঙ্গী গ্রামের বেড়ীবাধের উপর বসবাসরত ৭০ পরিবারকে এ সহায়তা করা হয়।
পর্যায়ক্রমে উপজেলার ঘরে থাকা দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে বলে জানান তিনি।
এর পূর্বে ইউএনও করোনা সংক্রান্ত কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাফিজুর রহমানের কাছে ৭টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম(পিপিই) পৌছে দেন।
