• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে ইউএনও এর হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড ও জরিমানা আদায়

ফেব্রু. 13, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে বাল্য বিয়ে আয়োজনের দায়ে ছেলে ও মেয়ে উভয় পক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।

জানা যায় উপজেলার সদর ইউনিয়নে কে এম ডাঙ্গী গ্রামে ১৪ বছরের এক কিশোরীর সাথে ১৬ বছরের এক কিশোরের বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে বিকেল ৫টার দিকে মেয়ের বাড়িতে গিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ সময় ছেলে ও মেয়ে উভয় পক্ষের অভিভাবকেকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।

পরে সন্ধ্যা ৭ টার দিকে ইউএনও নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছেলের বাবা উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের শেখ মোজাকে ১০ হাজার এবং মেয়ের বাবা চরভদ্রাসন সদর ইউনিয়নের কে এম ডাঙ্গী গ্রামের শেখ সাত্তারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

পরে উভয় অভিভাবকের কাছ থেকে ‘ছেলে ও মেয়ে সাবালক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা হবে না’ মর্মে মুচলেকা নেওয়া হয়।
ইউএনও জেসমিন সুলতানা বলেন, ২০১৭ সালের বাল্য বিবাহ নিরোধ আইনের ৮ধারা অনুযায়ী উভয় পক্ষকে এ জরিমানা করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments