• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপের চতুর্থ বর্ষে পদার্পণ।

সেপ্টে. 28, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের ফেইসবুক ভিত্তিক কমিউনিটি প্লাটফর্ম ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপ তিন বছর পেরিয়ে চতুর্থ বছরে পা রাখল। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ির সামনে কুমার নদের তীরে রুপাই ছায়াঘরে অনুষ্ঠিত হলো ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপের চতুর্থ বর্ষে পদার্পন অনুষ্ঠান ।

এসময় ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপের এডমিন প্যানেল সহ আরো যারা উপস্থিত ছিলেন, একুশে টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক রিশান মাহমুদ রনি, শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ছোট ছেলে সাইফুল্লাহ নজীর মাসুদ, আমরা করবো জয়ের সভাপতি আহমেদ সৌরভ , ফরিদপুর সিটি গ্রুপের মডারেটর, পজেটিভ ফরিদপুর এডমিন তুহিন বিন আলমগীর, ফরিদপুর কবিতা পরিষদের সদস্য শ্রাবন্তী সুলতানা ও শেখ নূরুল ছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর সাইকেলিস্ট গ্রুপ, ফরিদপুরের জনগণ, ফরিদপুর গ্রুপের ক্রিয়েটিভ টিমের সদস্য এবং ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপের সদস্য বৃন্দ। উক্ত অনুষ্ঠান বিকাল তিনটা বাজে শুরু হয়ে সন্ধ্যে ছয়টায় শেষ হয়।

উল্লেখ্য ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপ ফরিদপুরে ঐতিহ্যকে সারাবিশ্ব তুলে ধরতে সামাজিক যোগাযোগ মাদ্ধম ফেসবুকে প্রচার করছেন। এছারা তারা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে লিপ্ত আছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments