• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ক্যান্সারে আক্রান্ত বলে স্বামী ফেলে চলে গেলো অসহায় ডলি ও তার শিশু সন্তানের দায়িত্ব নিলেন শামীম হক

অক্টো. 9, 2021

বিজয় পোদ্দার, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার বিলমামুদপুর গ্রামের বাসিন্দা ডলি বেগম (২৬) বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হন। সংসারে ১২ বছরের এক শিশু সন্তান রয়েছে। এই পরিস্থিতিতে তার স্বামী তাকে ফেলে চলে যায়। ডলি বেগম অসহায় হয়ে পড়েন কি করবেন! কোথায় যাবেন এক দিকে চিকিৎসার ভার অন্যদিকে শিশু সন্তানের ভরন পোষন। অবশেষে তার পাশে এসে দাড়ালেন ফরিদপুরের সর্বজন শ্রদ্ধেয় মানবতার বাতি ঘর বলে পরিচিত শিল্পপতি শামীম হক। তিনি সাহায্যের হাত সম্প্রসারণ করেন।

শুক্রবার মাচ্চর ইউনিয়নের ধুলদী ধর্ম নিরপেক্ষ এতিম খানা হল্যান্ড চিল্ড্রেন হাউজে এই অসহায় নারীকে ডেকে নেন। তার গল্প শোনেন অসহায়ত্বের রাত্রি ভেঙ্গে তিনি জীবনে খানিক আলো জ্বালাবার আশ্বাস দেন। চিকিৎসার জন্য নগদ ৫০,০০০/- টাকা অনুদান প্রদান করেন। সেই সাথে তার শিশু সন্তানের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এক প্রক্রিয়ায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক বলেন মানুষ মানুষের জন্য আমরা যদি একেক এলাকায় একজন করে অসহায় মানুষের পাশে দাড়াই তাহলে স্বপ্ন ভাঙ্গা দুঃখহত মানুষগুলো বেঁচে থাকার প্রেরণা পেত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments