চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে ক্যান্সার আক্রান্ত মাদ্রাসা ছাত্র মো.জুনায়েতের চিকিতসায় সহায়তার হাত বাড়ালেন আমেরিকা প্রবাসী ফ্লোরিডা বিএনপির সভাপতি ও আব্দুর রহিম কল্যান ট্রাস্ট এর পৃষ্ঠপোষক আলমগীর কবীর।
জুনায়েত হরিরামপুর ইউনিয়নের ইন্তাজ মোল্যার ডাংঙ্গী গ্রামের জয়নাল পত্তনদারের ছোট ছেলে।সে দির্ঘদিন ধরে ক্যান্সারে ভূগছে। মঙ্গলবার বিকেলে আলমগীর কবীরের পক্ষ হতে জুনায়েতের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ট্রাস্টের পরিচালক জাহাঙ্গীর কবীর।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাষ্টের অপর পরিচালক মোস্তফা কবীর,ব্যবসায়ী পিএম কামরুল হাসান ও মিঠু।
