• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হলেন মিঠু

জানু. 6, 2022

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হলেন শফিকুর রহমান মিঠু।

তিনি ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের ওবায়দুর রহমান (হিরু মিয়া)র ছেলে।

এর আগে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সফল সাধারন সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর সাক্ষরিত এক পত্রে আসজাদুল আরিশ ডলকে আহবায়ক ও মোঃ শফিকুর রহমান মিঠুকে সদস্য সচিব করা হয়েছে।

শফিকুর রহমান মিঠুকে কৃষক দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব নির্বাচিত করায় ফরিদপুরের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কৃষক দলকে ধন্যবাদ জানিয়েছেন। এতে করে বিএনপির চলমান আন্দোলন আরো বেগবান হবে বলে মনে করেন দলটির নেতারা।

৬ জানুয়ারি ২০২২

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments