• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

উত্তরের ৪ জেলায় শীতার্তদের পাশে ত্রাণ প্রতিমন্ত্রী

জানু. 4, 2020

রাজিউল হাসান পলাশঃ কনকনে শীতের কবলে থাকা দেশের উত্তরবঙ্গের সর্ব উত্তরের চার জেলা পরিদর্শন ও শীতার্ত অসহায় মানুষজনের মাঝে কম্বল ও ত্রান বিতরণ সম্পন্ন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

দুই দিনের সফরে উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর এবং নীলফামারীতে অসহায় শীর্তাতদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ এবং মতবিনিময় সভা করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

৩ জানুয়ারি সকালে ঢাকা হতে বিমানযোগে ঠাকুরগাঁও পৌছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভার পর ঠাকুরগাঁও এলাকায় অসহায় শীতার্তদের প্রতিজনের মাঝে একটি করে কম্বল, ৫কেজি চাল, ১ কেজি করে চিড়া, ডাল, চিনি, ১ লিটার সোয়াবিন তেল, আধা কেজি করে মুড়ি ও লবন, এক ডজন করে দিয়াশালাই ও মোমবাতী এবং শিশুদের জন্য শিশু খাদ্য বিতরন করেন। বিতরণ শেষে মন্ত্রী সড়ক পথে চলে যান পঞ্চগড়। সেখানে সন্ধ্যায় মতবিনিময় সভা শেষে রাত্রে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। পরে মন্ত্রী পঞ্চগড়ে রাত্রিকালীন বৈঠক শেষ করে রাতেই রওয়ানা দেন রংপুরের উদ্দেশ্যে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় উত্তর কোলকোন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর সন্ধ্যায় নীলফামারী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মত বিনিময় সভা করেন প্রতিমন্ত্রী। সবশেষে সন্ধ্যায় নীলফামারী জেলার সৈয়দপুরে শীতবস্ত্র বিতরণ করেন।

বিভিন্ন সভায় ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন : মানবতার জননী,জননেত্রী শেখ হাসিনার নির্দেশ- দেশের একটি শীতার্ত মানুষকেও কষ্টে রাখা যাবে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উত্তরাঞ্চলের জেলায় জেলায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ,কম্বল, শিশুদের কাপড় এবং শিশু খাদ্য বিতরণ করছি আমরা। শীতার্তদের কাউকে আমরা শীতে কষ্ট পেতে দেবো না। এটাই আমাদের অঙ্গীকার।

মন্ত্রী তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন : শীতবস্ত্র হিসেবে আমার ঠাকুরগাঁয়ের মায়েরা কম্বল পেলেন। মানবতার জননী, দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার পাঠানো উপহার তুলে দেবার প্রতিদান স্বরুপ এই মায়েদের কাছ থেকে স্নেহ, মমতা আর ভালোবাসার পরশে আমি-ও পেলাম উষ্ণতার আবেশ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জননেত্রী শেখ হাসিনা। আপনার নির্দেশে উত্তরের এই জনপদে ছুটে না এলে হয়তো বঞ্চিত হতাম এমন হাজারো মায়ের মমতা মাখানো ভালোবাসা থাকে। মাননীয় জননেত্রী, এই ভালোবাসা আমি উৎসর্গ করলাম আপনাকে। কারণ আপনার পাঠানো উপহার হাজারো মায়ের হাতে তুলে দেবার পর তাঁদের চোখে মুখে আমি যে কৃতজ্ঞতার আবেশ দেখেছি, তার প্রাপ্য একমাত্র আপনিই। অন্য আর কেউ নয়।

প্রতিমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন এনাম মেডিকেল কলেজের জনসংযোগ বিভাগের পরিচালক ও এনটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments