সম্প্রতি দেশ থেকে আসা একজন প্রবাসী বাংলাদেশী থেকে আরও তিনজন বাংলাদেশির আক্রান্তের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ইতালীর রোমে ভিত্তরিও এলাকায়।
কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসা শরীয়তপুর প্রবাসী রোমের ভিত্তরিও তে অবস্থান করেন। তিনি জানতেন না, মারাত্মক ব্যাধি করোনা ভাইরাস বহন করছেন। যার ফলে নিজের অজান্তেই একই রুমে অবস্থানরত আরো তিনজন আক্রান্তের শিকার হয়েছেন।
বর্তমানে সানজ্জোবানি হসপিটালের তিনজন এবং পলি ক্লিনিকে একজন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক না হলেও অসচেতনতার বিষয়টি উঠে এসেছে। জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশ আজ সকালে হসপিটালে দেখা করেন।
উল্লেখ্য এর আগেও সম্প্রতি দেশ থেকে আসা অনেক বাংলাদেশি প্রবাসী এই করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। যা ইতালির জাতীয় গণমাধ্যম সহ বিভিন্ন ভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে।
সম্প্রতি যারা বাংলাদেশ থেকে ইতালিতে আসছে, ইতালিতে প্রবেশের সাথে সাথে তাদেরকে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু দেখা গেছে তাদের মধ্যে অনেকেই এ নির্দেশ অমান্য করে স্বাভাবিক ভাবেই চলাফেরা করছে। যার ফলে তাদের জন্য বাংলাদেশের সহ অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সকলের প্রতি অনুরোধ, ইতালিয়ান সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলুন। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন।
