সোহেল মিয়াজী, বিশেষ প্রতিনিধি: দক্ষিণ বাংলার দুই সিংহ পুরুষখ্যাত, বরিশালের কৃতি সন্তান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আবুল হাসনাত আব্দুল্লা ও প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ইতালিস্থ বরিশাল বিভাগের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রোমের মক্কি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলের সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশালের বিশিষ্ট ব্যক্তিত্ব কামরুল আহসান মন্টু
আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
মেহেদী হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন বরিশালের প্রবীন ব্যক্তিত্ব লুৎফর রহমান, সোহেল বক্সী, হাজী সুইট, ইউসুব আলী, নাজমুল আহসান তুহিন, জাহাঙ্গীর হোসেন, আঃ ছালাম, নাসিম হোসেন ও সাংবাদিক রিয়াজ হোসেন। এছাড়াও ইতালি আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভার সভাপতি কামরুল আহসান মন্টু, দুই নেতা এবং প্রিয়নেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু সহ সকল শহীদের জন্য দোয়া কামনা করেন
মসজিদের ইমাম মুফতি ওয়ালিউল্লাহ মোনাজাতে অসুস্থ আবুল হাসনাত আব্দুল্লা ও করোনায় আক্রান্ত জাহাঙ্গীর কবির নানকের জন্য দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদ ও দেশে প্রবাসে সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
ইতালীতে আবুল হাসনাত ও নানকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
