• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির রোমে কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবী ও সম্মাননা ক্রেস্ট প্রদান

মে 3, 2023

কুমিল্লার সংসদ সদস্য আ.ক.ম বাহার উদ্দিন বাহার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইতিমধ্যে কুমিল্লাবাসীর প্রানের দাবি কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের জন্য প্রস্তাব করে আসছেন। তারই ধারাবাহিকতায় ইতালির রাজধানীর রোমে কুমিল্লা কাফের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন দিদার বিভিন্নভাবে ও প্রচার-প্রচারনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের লক্ষ্যেই কুমিল্লা কাফ ও বন্ধু মহলের আয়োজনে  অনুষ্ঠিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। আয়োজনে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ও দেশে প্রবাসে অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় ইতালি আওয়ামী লীগের সভাপতি ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়ন আহমেদকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় কুমিল্লা কাফ পরিবার ও  বন্ধু মহলের নেতৃবৃন্দ কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করার জোর দাবি জানান।

এই সময়ে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাবিব চৌধুরী, দপ্তর সম্পাদক হাবিব মকদম, জুবায়ের আহমেদ রিপন, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা পপি, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, যুবলীগ নেতা সৈয়দ সুমন, ইমরান মাতবর, শিকদার সজল অনিক হাওলাদার, হক মোজাম্মেল।

এছাড়াও সেন্তসেল্লে ঐক্য পরিষদ সভাপতি ইসরাফিল বারি, সাধারণ সম্পাদক সুমন ইসলাম এবং কুমিল্লা কাফ পরিবার ও  বন্ধু মহলের সিরাজ হোসেন, জাহাঙ্গীর আলম, শামীম মল্লিক, মৃধা মামুন, কামাল হোসেন, শ্যামল সিরাজ, রিপন, রাসেল সহ অনেকে উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments