
মনির মোল্যা : আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে “নারী সম্মাননা” পেলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। বেগম বদরুন্নেছা আহমেদ ট্রাস্টের আয়োজনে আজ শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ নারী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেগম বদরুন্নেছা আহমেদ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসরীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। আরো বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি মুক্তিযোদ্ধা মাহফুজা খানম, বাংলা রেকর্ডসের চেয়ারম্যান ও সাবেক আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন, অধ্যাপক খন্দকার নজরুল হক প্রমুখ।
সংসারের দায়িত্ব সুচারু ভাবে পালনের পাশাপাশি নারী জাগরনে বিশেষ ভুমিকা রাখায় আন্তর্জাতিক নারী দিবসে ৫ জন মহিয়সী নারীকে সম্মাননা দেওয়া হয়।
প্রথম নারী সংসদ উপনেতা হিসেবে সম্মাননা দেওয়া হয় সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক স্বরাস্ট্র মন্ত্রী সাহারা খাতুন, শিক্ষা মন্ত্রী দীপু মনি ও প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতিকে।
