
মনির মোল্যা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সরদারের নৌকা মার্কা উঠান বৈঠক জনসভায় পরিনত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের দাদপুর দারুল ফালাহ মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা শেখ শাহজাহানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, ফরিদপুর-২, আসনের সাবেক এমপি ও জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক, তরুন সমাজ সেবক এ্যাড. জামাল হোসেন মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সরদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়া, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন, ইউপি সদস্য সোহরাব হোসেন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উক্ত সভায় বক্তারা বলেন, নৌকা মার্কা উন্নয়নের মার্কা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে তরান্মিত করতে উপজেলা নির্বাচনে মনিরুজ্জামান সরদারকে নৌকা মার্কায় ভোট দিন।
