আজ সাংবাদিক শাকিল আনোয়ার এর জন্মদিন
“বাদল হোসাইন সখীপুর”
দুই যুগ ধরে মাঠের সাংবাদিকতা থেকে বেড়ে উঠা ও কলাম লেখক শাকিল আনোয়ার এর জন্মদিন আজ। তিনি একজন প্রথিতযশা সাংবাদিক, সৎ এবং সাহসী সত্য প্রকাশে নির্ভিক সাংবাদিক।
তিনি উপজেলার জনপ্রিয় অনলাইন ও প্রিন্ট পত্রিকা সাপ্তাহিক সখীপুর বার্তার সম্পাদক। একই সাথে “দৈনিক কালের কন্ঠ পত্রিকা”র সখীপুর প্রতিনিধি।সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমানে কার্যনির্বাহী সদস্য।
সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা।
অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতির সম্মুখে। সত্যের সন্ধানেরত নির্ভীক প্রথিতযশা সাংবাদিক শাকিল আনোয়ার।
সহজ সরল জীবন ও অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রতিবাদী সকলের প্রিয়মুখ আমাদের সিনিয়র সাংবাদিক শাকিল আনোয়ার। আজ তার জন্মদিনে বন্ধু শুভাকাঙ্ক্ষী ভক্ত,আত্মীয় স্বজনরা ফেসবুক, মেসেঞ্জার ইমু, হুয়ারচাপ অথবা ফোনকলের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও সহস্র বছর বেঁচে থেকে যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনাই করেছেন সকলে।
