• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

৩০ মিনিটের মধ্যে ফাইল্যা পাগলের মেলা বন্ধের নির্দেশ দিলেন সখীপুর উপজেলা প্রশাসন

জানু. 18, 2022

৩০ মিনিটের মধ্যে ফাইল্যা পাগলের মেলা বন্ধের নির্দেশ দিলেন সখীপুর উপজেলা প্রশাসন

“বাদল হোসাইন সখীপুর”
গাঁজা সেবন, অশ্লীল নৃত্য ও জুয়ার অভিযোগে ঐতিহ্যবাহী ফাইল‍্যা পাগলার মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।১৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে মেলা প্রঙ্গণে উপস্থিত হয়ে ৩০ মিনিটের মধ‍্যে মেলাটি বন্ধের আল্টিমেটাম দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।

এ সময় সখীপুর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামসহ পুলিশ ও আনসার ভিডিপির একটি দল উপস্থিত ছিলেন।

এর কয়েকদিন আগে সরকারি বিধি মোতাবেক করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মেলাটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। বিধি নিষেধ ভঙ্গ করায় মেলায় অবস্থানরত ৫ দোকানীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধি নিষেধ থাকায় প্রথমে মেলাটি বন্ধ ঘোষণা করা হয়। পরে আবার বিধিনিষেধ অমান্য করে মেলা চলমান রেখে- মেলায় গাঁজা সেবন, অশ্লীল নৃত্য ও জুয়ার অভিযোগ পাওয়া ঐতিহ্যবাহী ফাইল‍্যা পাগলার মেলাটি বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ, প্রতি বছর মাঘীপূর্ণিমা এলেই আপনা আপনি মেলাটি শুরু হয়ে যায়। ভক্ত আশেকানরা, উৎসুক জনতা ও মানতকারীরা মোরগ-মুরগি, ছাগল, খাসি ও গরু নিয়ে জবাই করে আনন্দ, ফূর্তি করে খায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments