• শনি. এপ্রিল ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আগামী নির্বাচনে নৌকাকে পুনরায় বিজয়ী করতে হবে- কাজী সিরাজ

মে 5, 2022

বিশেষ প্রতিনিধি – ফরিদপুর -১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম বৃহস্পতিবার বোয়ালমারী উপজেলার শেখর ও সাতৈর ইউনিয়ন বিভিন্ন এলাকায় গনসংযোক কালে বলেছেন, ঐক্যের বিকল্প কিছু নেই, ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে নৌকাকে পুনরায় বিজয়ী করতে হবে। নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে প্রত্যেক গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। ভুলভ্রান্তি থাকতে পারে। দলের স্বার্থে সে সব মনে না রেখে দেশ ও জাতীর উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সফল রাষ্ট্রনায়ক আধুনিক বাংলাদেশে প্রবক্তা শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আসাদুল করিম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মোঃ আকরামুল করিম প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments