এনি বড়ুয়া, বারি প্রতিনিধি:, প্রবাসী শিশুদের বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে তথা বাংলাদেশকে পরিচিতি করতে অংকুর বারির শাখার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
একুশ আমার চেতনা শ্লোগানে মহান শহীদ দিবস ও অান্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে শিশুরা তাদের মনের রঙে ফুটিয়ে তোলে ভাষা আন্দোলনের চিত্র।
ইতালির বন্দর নগরী বারি শহরে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশুদের বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করে তোলতে পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অঙ্কুর বারি শাখার সমন্বয়কারী ও সিনিয়র সহ-সভাপতি- অনুজ বড়ুয়ার উপস্থাপনা ও পরিচালনায় এবং সভাপতি মাহমুদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অতিথি হিসেবে মিজানুর রহমান, এস এম করিম অানোয়ার, অাব্দুল কাদের উপস্থিত ছিলেন।
এছাড়াও অালোচক হিসেবে সাইূুল হক ফোরকান, শাহনাজ অাক্তার,ফরিদ উদ্দীন, কনোজ বড়ুয়া।
বক্তারা বলেন, প্রবাসী শিশুদের নিয়ে অঙ্কুরের এমন আয়োজন প্রসংশার দাবীদার। আমরা চাই অঙ্কুর তাদের কার্যক্রম অব্যাহত রেখে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলাদেশ জানাতে এবং বিদেশীদের কাছে তোলে ধরবে। বক্তারা সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইতালির প্রথম স্থায়ী স্থায়ী শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে ১ম স্থান অধিকার করে ফাইজা,২য় স্থান অধিকার করে মাইমুনা, ৩য় স্থান অধিকার করে রাওফির। খ বিভাগে ১ম স্থান অধিকার করে অাতিকা, ২য় স্থান অধিকার করে মুন, ৩য় স্থান অধিকার করে যুগ্মভাবে অাশরাফুল ও রুদ্রশীল। গ বিভাগে ১ম স্থান অধিকার করে সংযুক্তা সৌম্য তূর্ণা, ২য় স্থান অধিকার করে সাজ্জাদ, ৩য় স্থান অধিকার করে যুগ্মভাবে তানবীর ও ইমাম হোসনে মুন্নাকে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কৃত করেন।
অনুষ্ঠানে কবিতা আবৃতি করে রাইসা, রাজ, কিরন, প্রেম নাথ, ছাপা, সুজানা প্রমুখ। এবং আলোচনা শেষে তূর্যের সংগীত পরিচালনায় অতিথি শিল্পী পূজা নাথ সিয়াম, তূর্ণা গান পরিবেশ করে।
