• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

CK FOOD ITALIA আয়োজনে ইফতার মাহফিল

মার্চ 24, 2025

ইতালির CK FOOD ITALIA S.R.L এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম মৃধার আমন্ত্রণে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। এসময় রোমের টিএমসি সমজিদে প্রায় ৯শতাধিক প্রবাসী রোজাদার ইফতারে অংশগ্রহণ করেন। বিশেষ করে ব্যবসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য, ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী সহ রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষস্থানীয় অসংখ্য নেতৃবৃন্দ।

এসময় রাষ্ট্রদূত সহ অতিথি বৃন্দ  CK FOOD সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রশংসা করে বলেন, ইতালিতে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান সুনামের সাথে কাজ করে যাচ্ছে। CK FOOD কর্মসংস্থান এবং ভালো মানের খাদ্য সরবরাহ সহ বৈদেশিক অর্থ দেশের অর্থনীতিতের অবদান রাখছে।

CK FOOD ITALIA S.R.L এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম মৃধা ব্যবসার প্রসারের কথা তুলে ধরেন। এই প্রতিষ্ঠান বিশ্বের ২৬টি দেশে মান সম্মত দেশীয় পন্য রপ্তানী করে দেশের মর্যাদা বৃদ্ধি করে যাচ্ছে।

মসজিদের ইমাম ও খতিব ইফতার ও দোয়া মাহফিলে CK FOOD ITALIA S.R.L এর প্রতিষ্ঠাতা মোঃ আলী খাঁন ও স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম মৃধার পরিবার সহ বিশ্বের সকল মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments