মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
নানা আয়োজনে ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে কেক কাটা হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. এনায়েত হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুর রহমান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর।
সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজের কল্যাণে ভালো ও গঠনমূলক কাজের উদ্যোগ নিতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মনির মোল্লা, মনিরুজ্জামান হুমায়ুন খান, নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান তাজুল, রাসেল শেখ, মতিয়ার রহমান, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিব।
এ ছাড়া যুবদলের সদস্য মিজান খান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন খান লিমন, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, রনি ফকির, মনোয়ার হোসেন, ছায়দার আলী, রিপন মাতুব্বর, কাওসার মাতুব্বর, শিমুল মিয়া, মো. আবের আলী, ইয়াসিন মোল্লা, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা, শাজাহান শরীফ ও জসিম মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৩০ অক্টোবর ২০২৬
