• শনি. সেপ্টে. ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা ডিজিটাল ডায়াগনস্টিকে চালু হলো ভ্যাকসিন সেবা

সেপ্টে. 26, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ভ্যাকসিন প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সালথা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি, সালথা উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মো. ইশারত শরীফ, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু এবং সালথা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজন মিত্র ও শহিদুল হাসান সোহেল।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে সালথা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে নিয়মিত বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভ্যাকসিন পাওয়া যাবে। এর মধ্যে কুকুর, বিড়াল ও শেয়ালের কামড়ে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন, সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত ভ্যাকসিন, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী ভ্যাকসিন, বি ভাইরাস, রোটা ভাইরাস ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের ভ্যাকসিন রয়েছে।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি সালথা উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান মোল্যা বলেন, স্থানীয় মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যেই নিয়মিত ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জরুরি প্রয়োজনে স্থানীয় বাসিন্দারা সালথাতেই প্রয়োজনীয় ভ্যাকসিন পাওয়ার সুযোগ পাবেন।

২৬ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.