• শুক্র. সেপ্টে. ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইউএনওর হাত ধরে সালথায় ফ্যামিলি ক্যাফের যাত্রা শুরু

সেপ্টে. 18, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় যাত্রা শুরু করেছে নতুন ‘ফ্যামিলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সালথা বাইপাস সড়কে অবস্থিত রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

লালফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। এ সময় তিনি নতুন এ প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,সহ-সভাপতি সাহিন মাতুব্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এ ক্যাফে ও রেস্টুরেন্ট চালুর ফলে সালথার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি নতুন স্থান তৈরি হলো।

১৮ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.